প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপকের বিদায়-বরণ ও গ্রাহক সমাবেশ

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব: মতলব দক্ষিণে অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা ব্যবস্থাপকের বদলি জনিত বিদায় এবং নবাগত ব্যবস্থাপকের যোগদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ব্যাংক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মজিবুর রহমান মিলন মিঞার সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংক বাংলাদেশের একটি সনামধন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান। চাঁদপুর অঞ্চলে এই শাখাটি একাধিকবার এই এলাকার গ্রাহকদের সহযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি।

নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের এজিএম এমকে মজিবুর রহমান, অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার বিদায়ী ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম, নবাগত ব্যবস্থাপক বাবু গোপাল ভৌমিক, চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো. আল আমিন ফরাজি, অগ্রণী ব্যাংক বাবুরহাট শাখার ব্যবস্থাপক কাজী কাউছার হোসেন, অগ্রণী ব্যাংক হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন ফরাজি, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী, এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা মজুমদার, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিঞা মো. মামুন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান মুন্সী, শিক্ষক শরফুদ্দিন মৃধা, মাহমুদুল হাসান, অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার সিনিয়র অফিসার ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন মানিক, গীতা পাঠ করেন নবাগত ব্যবস্থাপক গোপাল ভৌমিক।

অনুষ্ঠান শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকদেরকে ক্রেস্ট প্রদান করেন ব্যাংকের গ্রাহকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন