প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলবে ট্রাক চাপায় শিশু নিহত

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব: চাঁদপুরের মতলব দক্ষিণে ট্রাকের চাপায় তাসফিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় রুনিয়া (৭) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।

১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১ টায় মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের ধনারপাড় জোড়পুকুর নামক স্থানে এ দুর্ঘটানা ঘটে।

জানা যায়, ১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধনারপাড় এলাকার কালুশাহ প্রধানীয়া বাড়ির অটোচালক মো. ইবব্রাহিমের মেয়ে তাসপিয়া এবং একই বাড়ির রাকিবুল ইসলামের মেয়ে রুনিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দোকানে যাওয়ার সময় পিছন থেকে মাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮-৩২৭৯) পিছন থেকে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাসফিয়া মারা যায়। এসময় অপর শিশু রুনিয়া ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা চালকসহ ট্রাকটিকে নাগদা এলাকা থেকে আটক করেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন