প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা পুলিশ একাদশ বনাম প্রেসক্লাবের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত: ১১৪ রানে জেলা পুলিশের  জয়লাভ

অনলাইন ডেস্ক

শওকত আলী: চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার ২০২৩ এর অংশ হিসেবে চাঁদপুর জেলা পুলিশ একাদশ বনাম চাঁদপুর প্রেসক্লাব একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি  সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর পুলিশ লাইন্সে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে চাঁদপুর জেলা পুলিশ।

 খেলা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসান উল্লাহ, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।

১৬ ওভার করে এই প্রীতি ক্রিকেট ম্যাচে জেলা পুলিশ একাদশ ও চাঁদপুর প্রেসক্লাবের ১১ জন করে খেলোয়াড় ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন।

জেলা পুলিশ ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ ও সহকারী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। চাঁদপুর প্রেসক্লাব ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসান উল্লাহ ও সহকারী অধিনায়ক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

প্রীতি ক্রিকেট ম্যাচে টসে জিতে জেলা পুলিশ টিম ফিল্ডিং ফাস্ট নিলে প্রথমে চাঁদপুর প্রেসক্লাব ব্যাটিংয়ে নামে। ১৬ ওভারে চাঁদপুর প্রেসক্লাব জেলা পুলিশ টিমকে জয় লাভের জন্য ১১৪ রানের টার্গেট দেয়। পরে ১১৪ রানের টার্গেট নিয়ে জেলা পুলিশ টিম ৬ উইকেটে ১১৪ রান করে জয়লাভ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন