প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সম্পন্ন

অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুণরাজদীস্থ আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। তিনি বলেন, আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনে দেশ পরিচালনা করবে। এজন্যে ভালোভাবে লেখাপড়া করতে হবে। পাশাপাশি খেলাধুলা করতে হবে। জীবনে শৃঙ্খলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই শৃঙ্খলা মেনে নিজের জীবন গঠন করতে হবে।

আনোয়ারা ইসলাম সমাজকল্যাণ ট্রাস্ট ও মাদ্রাসার সভাপতি মোঃ আসাদুজ্জামান সুজনের সভাপ্রধানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মোঃ তাফাজ্জল হোসেন তাফু পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইউব আলী বেপারী, ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইউসুফ খলিফা, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ তানভীর হোসেন কবির পাটওয়ারী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ‘খুদে ডাক্তার’ কার্যক্রম। এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম লিয়ন পাটওয়ারী।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওঃ মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ কামাল হোসেন সউদ।

আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে খুদে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন