প্রকাশের সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’

অনলাইন ডেস্ক

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে প্রতিশ্রুতিশীল লেখক মিজানুর রহমান রানা’র মুক্তিযুদ্ধের উপন্যাস ‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশনী।

ঢাকায় অমর একুশে বইমেলার ৫৯৭-৫৯৮ নম্বর স্টল ও চট্টগ্রাম বইমেলায় ১২৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’ বইটি মূলত চাঁদপুর, হাজীগঞ্জ ও কুমিল্লা অঞ্চলের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। চাঁদপুর ও হাজীগঞ্জ অঞ্চলের তৎকালীন দুর্ধর্ষ রাজাকার বাচ্চুর মুক্তিযুদ্ধকালীন চরম নৃশংসতা বাস্তবতার নিরিখে উপন্যাসে তুলে ধরা হয়েছে। ক’জন মুক্তিযোদ্ধার দেশপ্রেমের প্রেরণায় উদ্বুদ্ধ রণাঙ্গনের কাহিনি ছাড়াও মুক্তিযুদ্ধের সামগ্রিক প্রেক্ষাপট, বঙ্গবন্ধু ও স্বাধীনতা পরবর্তীতে বীরাঙ্গনাদের অপ্রাপ্তি এবং সবশেষে জাতির জনকের কন্যা শেখ হাসিনার উদারতাকে প্রকাশ করা হয়েছে।

মিজানুর রহমান রানা ১৯৯৪ সাল থেকে লিখে চলেছেন। তিনি স্থানীয় দৈনিক চাঁদপুর কণ্ঠের সাহিত্য পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন। এছাড়াও দৈনিক চাঁদপুর প্রবাহ’র যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক চাঁদপুর সংবাদ-এর যুগ্ম সম্পাদক, দৈনিক মেঘনাবার্তার বার্তা সম্পাদক, চাঁদপুর টাইমস-এর সম্পাদক ছিলেন। বর্তমানে চাঁদপুর রিপোর্টের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম ‘নীল জোছনা’। নীল জোছনা লেখার পর বার বছর বিরতি নিয়ে এবারের বইমেলায় প্রকাশ করেছেন ‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’ বইটি।

‘রক্তে রঞ্জিত ধূসর পদচিহ্ন’ বইটি ১৯২ পৃষ্ঠা। মূল্য ৪৮০ টাকা। তবে রকমারীতে ১২০ টাকা ছাড়ে ৩৬০ টাকায় বিক্রয় হচ্ছে। বইটির প্রকাশক ও প্রচ্ছদ এঁকেছেন জসিম উদ্দিন ভূঁইয়া।

বইটিতে মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপটসহ প্রেম-ভালোবাসা ও প্রতিশোধ গল্পেরই ঘটনা প্রবাহর ভিন্নতা এবং এক টানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলার মতো। দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের কাহিনির প্রতি ভালোবাসায় সিক্ত পাঠকের মনে দাগ ফেলে যাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন