প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় শহরের রসুইঘর পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম মানিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক আশরাফুজ্জামান কাজী রাসেল, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফারসি, ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফরহাদ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূরনবী আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নিরব আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ শাওন, দপ্তর সম্পাদক নাহিয়ান আহাদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের জন্যেই ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছিলো। নানান চড়াই উৎরাই পেড়িয়ে বর্তমানে এই সংগঠনটি গণমানুষের অধিকার আদায়ের স্বপ্ন হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে। এই সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও গণমানুষের কল্যাণে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। আমরা চাই মানুষের ভোট ও ভাতের অধিকার। জীবনের নিরাপত্তার অধিকার। যে অধিকারের জন্যে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে মহান স্বাধীনতা এনে দিয়েছিলো।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং গনতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামীর বাংলাদেশকে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন