প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ওমরাহ হজ্জে গিয়ে ফরিদগঞ্জ যুবলীগ নেতা সফিকের ইন্তেকাল : দুই দফা জানাযা শেষে দাফন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী সফিকুর রহমান দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

১৮ ফেব্রুয়ারী শনিবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজের পূর্ব মুঠোফেনে বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া।

উপস্থিত থেকে বক্তব্য রাে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন ভূইয়া ইরান, হাজী কামরুল সাউদ, আহসান হাবিব মামুন।

এছাড়া বিশেষ বক্তব্য ও মোনাজাত করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান। জানাজায় পরিচালনা করেন মাদ্রাসার হেড মোহাদ্দেছ মাও. মমিনুল ইসলাম খান।

জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন।
উল্লেখ্য: ওমরাহ হজ্জ পালনের জন্য হাজী সফিক সৌদিআরবে অবস্থানকালিন সময়ে গত ৫ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

পরে ১৭ ফেব্রুয়ারী শুক্রবার তার মরদেহ দেশে আসে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন