প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে মতলবে ৩শ’ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজনে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

১৮ ফেব্রুয়ারি শনিবার ছেংগারচর পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো. শহীদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওশির সাবেক পরিচালক, সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান। প্রধান আলোচক ছিলেন হাসানপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন জামাল।

উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ফুল, সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩০০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

একই সঙ্গে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখা’র উপদেষ্টা সরকার মো.আলাউদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার আঁখি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকেও নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন মো. আল আমিন, চাঁদপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট মো. জসিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. হারুন আল কাইয়ুম, দৈনিক পিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো. বিপ্লব সরকার।

বক্তব্য রাখেন ছেংগারচর পৌর সহায়ক সদস্য ও দৈনিক সময়ের আলো ষ্টাফ রিপোর্টার সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, পৌর সহায়ক সদস্য ও সংগঠনের উপজেলা সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, পৌর সহায়ক সদস্য রমা দত্ত, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, ছেংগারচর পৌর সভাপতি আব্দুল ওয়াদুদ মাষ্টার, পৌর সাধারণ সম্পাদক হাজী মো. শেখ ফরিদ বেপারী, উপজেলা সহ-সভাপতি মো. মাইনুদ্দিন চৌধুরী, মো. সোহেল সরকার, বাগানবাড়ি ইউনিয়নের সভাপতি মো. আল আমিন মাষ্টার, সাদুল্যাপুর ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ সালাম প্রমুখ।

উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ই এম আই গাজ্জালীর কোরআন তেলাওয়াত ও গজরা ইউনিয়নের সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিক এর গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পৌর সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক মানিক সংগঠনের মরহুম সদস্যগনের জন্য দোয়া পরিচালনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন