প্রকাশের সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বালিয়ায় ইউপি সদস্য নেছার আহমেদের শপথ গ্রহন

অনলাইন ডেস্ক

সজীব খান: চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে সদস্য হিসাবে শপথ করেছেন নেছার আহমেদ তালুকদার।

২০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ নেছার আহম্মেদ তালুকদারকে শপথ বাক্য পাঠ   করান।

এ সময় সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী,ইউপি সচিব তাসলিমা আক্তার,ওয়ার্ড সদস্য দীপু মিজি, সাবেক ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম মিজিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান নেছার হোসেন তালুকদারকে ফুল দিয়ে বরণ করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন