প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জে উপজেলার সক্রিয় অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার প্রথম প্রহরে সংগঠনের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়,সকাল ৬ টায় সংগঠনের সেচ্ছাসেবীরা প্রতাতফেরী নিয়ে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার সহ গুরুত্বপূর্ণ জায়গায় প্রদক্ষিন করে এসে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরববর্তীতে সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ঐতিহ্যবাহী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।এতে সেবা নেন দুই শতাধিক মানুষ।
এই সময় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের নেতৃত্বে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাঈম চৌধুরী,কামরুল মোল্লা,হাচান মাছুম,জাকিয়া সুলতানা,হাচান আটিয়া,মোজাম্মেল হোসেন,হাসনাত গাজী,কামরুল হাচান,সাইফুল ইসলাম গাজী,তাজুল ইসলাম,রাকিব আহম্মেদ,নাঈমা আক্তার,রফিকুল ইসলাম রাফি,হানিফ হোসেন,সাকিব হাচান,ইকবাল গাজী,নাঈমুল ইসলাম নাঈম।
এইসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ে সহযোগীতা করেন, সংগঠনের শুভাকাঙ্ক্ষী,সেন্ট্রাল হাসপাতাল ফরিদগঞ্জ (প্রা:) এর ল্যাব ইনচার্জ মেহেদী হাচান রাসেল।
উল্লেখ্য,আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন গত ৩ বছর ধরে ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক কর্মকান্ডের মাধ্যেমে নিজেদের সরব রেখেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন