প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

১৫৫নং নারায়ণপুর সপ্রাবি’র উদ্যোগে মহান শহীদ দিবস পালন

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাকিত মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একুশে ফেব্রুয়ারি সকাল ৯টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহিদ খালেদ সামছু প্রধান, সহ-সভাপতি রেবেকা সুলতানা, বিদ্যোৎসাহী সদস্য বকুল আক্তার, সদস্য জাহাঙ্গীর আলম প্রধান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মুনাজাত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন