মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সকাল ১০টায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন।
খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, সহ-সভাপতি ডাঃ ওমর ফারুক মজুমদার, আওয়ামী লীগ নেতা কাজী জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউছার প্রধান, যুবলীগ নেতা আবু সাঈদ কাজী, জামাল হোসেন পাটোয়ারী, কামরুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিন মিয়াজী, জিসান প্রধানসহ দলীয় নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক