প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শহীদদের প্রতি জেলা জাতীয় পার্টির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন চাঁদপুর জেলা জাতীয় পার্টি।

গত ২০ ফেব্রুয়ারী প্রথম প্রহরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে এসে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাহ আলম মিজি, ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, গোলাম মোস্তফা, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা যুব সংহতির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রাজা, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শরীফ হোসেন পাটোয়ারীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন