প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের রুপসা আহম্মদিয়া উবি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ হারুনুর রশিদ চৌধুরী, এনামুর রশিদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ খোরশেদ আলম মিন্টু, অভিভাবক সদস্য মো. ফারুক খান, নজরুল ইসলাম সুমন, আজাদ মিয়া, মো. রিয়াদ হোসেন, সংরক্ষিত সদস্য ফাতেমা বেগমসহ শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি বক্তব্যে তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধাও মননের বিকাশ ঘটায়। প্রতি তিন মাস অন্তর অন্তর শিক্ষা সফর ও খেলাধুলার আয়োজন করলে শিক্ষার্থীরা শিক্ষায় আরো গভীর মনোনিবেশ করবে। কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সেদিকে শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
শিক্ষার মান উন্নয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিয়ে সভা সমাবেশের পাশাপাশি সেমিনার এবং বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা উচিত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন