প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জমকালো আয়োজনে পশ্চিম ষোলদানা মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন-১’র ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা (১নং ওয়ার্ড) এর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পশ্চিম ষোলদানা মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত ৯ ঘটিকার সময় পশ্চিম ষোলদানা নূরানীয়া ফোরকানীয়া মাদ্রাসা মাঠে শত শত ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে জমকালো আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ক্রীড়া কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন জিলন পাটোয়ারীর পরিচালনায় এবং জসিম শেখ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক,প্রবাসী-ব্যবসায়ী জনাব মাসুদ মিজি (মামুন)।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব মাসুদ মিজি মামুন বলেন,খেলাধুলা একদিকে যেমন যুব-সমাজকে বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখে এবং অন্যদিকে শারীরিক ভাবে সুস্থ্য থাকতে বিশেষ ভূমিকা রাখে।তিনি যুবসমাজকে অবসর সময়ে খেলাধুলায় মনোনিবেশ করতে অনুরোধ করেন এবং উক্ত খেলার আয়োজকবৃন্দদের এমন জমকালো আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহসিন পাটোয়ারী, কামাল হোসেন পাটোয়ারী, সিদ্দিক মিজি, আজাদ হোসেন রবিন, উপদেষ্টা- ঈসমাইল হোসেন মন্টু, মোহাম্মদ উল্ল্যাহ পাটোয়ারী, ইব্রাহিম মিজি, মানিক পাটোয়ারী।

এসময় আরো উপস্থিত ছিলেন, আরিফ মিজি, খলিলুর রহমান বেপারী, রওশন পাটোয়ারী, হানিফ মিজি, কবির মিজি প্রমুখ।

উক্ত গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ষোলদানা সুপার রাইটার্সকে ট্রাইবেগারে হারিয়ে এইসবিএস সুপার স্টার চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলায় ম্যান অব দ্যা সিরিজ স্পন্সর করেন ইমাম হোসেন সুজন, ম্যান অব দ্যা ম্যাচ স্পন্সর করেন মহন মিজি।খেলা পরিচালনা করেন আব্দুর রহিম তপদার এবং পলাশ চন্দ্র লৌধ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন