প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের রসুলপুর (মুন্সি কমপ্লেক্স) এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সুমন বকাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন।
নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দিন মিয়াজী প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঃ খালেক মিয়াজী, মতলব পৌর ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহের মিয়াজী, পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন প্রধান, স্বেচ্ছাসেবকদল নেতা সুমন মাহমুদ, মেহেদী হাসান মিশু।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান বাবুসহ নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্য ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন