প্রকাশের সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ট্রাস্কফোর্স কমিটি ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ট্রাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০-নভেম্বর) দিনব্যাপী শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ সেল পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়  পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলে তিনি আনুষ্ঠানিকভাবে এটির শুভ উদ্বোধন করেন। পরে তিনি তাঁর বক্তব্য, সরকারের মাদক বিষয়ে দৃষ্টিভঙ্গি এবং মন্ত্রণালয়ের প্রদত্ত  পূর্বের এবং চলিত  বর্তমান আইন বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন। আইনটি কার্যকরে প্রশিক্ষণার্থীদের যথেষ্ট ভূমিকা এবং সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
পরে এ বিষয়ে রিসোর্স পারসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ডাঃ নাসির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুর রহমান, শাহরাস্তি মডেল থানা ওসি তদন্ত মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এ বিষয়ে বিশদ ব্যাখ্যা প্রদান করেন।
এছাড়া উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী । অন্যান্যের মধ্যে প্রশিক্ষণার্থী হিসেবে এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, জোবায়েদুল কবির বাহাদুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, আইসিটি কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার)  মোঃ শাহজাহান,মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, স্যানিটারী ইন্সপেক্টর ফায়েদুল্লা মিয়া, আনসার ভিডিপি অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার, উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ শাহাবুদ্দিন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী আমন্ত্রিতরা  উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন