প্রকাশের সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বেকারত্ব দূরীকরণে যুবকরা অর্থনীতিতে ভূমিকা রাখছে : নাজিম দেওয়ান

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুকবুল হোসেনের সভাপতিত্বে মাঠকর্মী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা রিদওয়ান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।

তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসলে প্রানিসম্পদ বিভাগ গবাদিপশু পাখি পালনে আপনাদের সহযোগিতা করবে। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন।

তিনি আরো বলেন, প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেওলায়াত করেন মাওলানা রফিকুল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন