প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ব্রাক্ষনচক ও ভাইগারচর রাস্তার মাঝে ছিনতাইয়ের ঘটনা

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে ব্রাহ্মণচক ও ভাইগারচক মধ্যবর্তী ব্রিজের উপর সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা যাত্রীকে, অপর যাত্রীরা আটকিয়ে সাথে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল সেট, কিছু টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিনিয়ে নিয়ে, উপর্যপরি  ছুরিকাঘাত করে গুরুতর আহত করে, সিএনজিতে ছিনতাইকারী  বাহিনী পালিয়ে যায়।
রবিবার রাতে স্থানীয় দুই ব্যক্তি ভাইগারচক চৌরাস্তার দোকানে বসা অবস্থায় আওয়াজ পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে, মতলব উত্তর উপজেলা, হাসপাতালে প্রেরণ করে।
ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যক্তির নাম “মোঃ আলমগীর হোসেন মাস্টার”, উনার গ্রামের নাম ছোট ঝিনাইয়া, উনি রাজুর কান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিজস্ব জমি সংক্রান্ত কিছু কাগজপত্র নিয়ে চাঁদপুর গিয়েছিলেন, কাজ শেষে চাঁদপুর থেকে আসার পথে মতলব থেকে হরিণা চৌরাস্তায় নামেন, তার পর বাড়িতে আসার জন্য হরিনা চৌরাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করেন, তারপর কিছুক্ষণের মধ্যে একটি সিএনজি আসে ।
আসার পথে হরিনা থেকে যাত্রি বেশে সিএনজিতে করে ছিনতাইকারী বাহিনী ছেংগারচর রোডে যাবার পথে ওনাকে সিএনজিতে উঠতে বললে উনি ঝিনাইয়া যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠেন, তারপর সিএনজির ড্রাইভার ব্রাহ্মণ চক ব্রিজে এসে সিএনজি নষ্ট হয়েছে বলে কতক্ষণ সময়ক্ষেপণ করে, তারপর আশেপাশে কোন লোকজন না দেখে উনাকে উপর্যপরি ছুরিকাঘাত করে এবং সাথে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, সকলের একটাই চাওয়া প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যেন মতলব উত্তর সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করে এ সকল ডাকাতবাহিনী সহ সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। তাই সবাই কে সাবধানে চলাফেরা করার জন্য সতর্ক করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন