প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের মান্দারী সপ্রাবি’য়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩১নং মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রয়ারী) সকালে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খবির উদ্দিন এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল হাই, সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমিলি খান।
আরো বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন মোল্লা, লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম ফারুকী, চাঁদপুর লেডী প্রতিমা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কলিম উল্লাহ বেপারী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য লাকি বেগম, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন নাহার।
উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপি সদস্য কবির হোসেন রনি, লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন মিজি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ছলেমান বেপারী, ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ বেপারী, শিক্ষানুরাগী ফজলুর রহমান, মোঃ আবুল বাশার পাটওয়ারী, মোঃ আবদুল খালেক পাটওয়ারী, মোঃ রসুল গাজীসহ এলাকার সুধীজন, অভিভাবকবৃন্দ।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন