প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৫টা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. আল এমরান খান।

অভিযানে ১ টি ড্রেজারকে আাটক করে এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করে নিয়মিত মামলা দেয়া হয়। এ সময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান বলেন, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন