প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণে মোটরসাইকেলের ধাক্কায় বুশরা আক্তার (৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে উপজেলার বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুশরা ওই এলাকার বক্তার ঢালী বাড়ির মো. শাহজাহান ঢালীর মেয়ে। নিহত বুশরা নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার সময় বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের এক পাশ দিয়ে হাঁটছিলেন বুশরা। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে বুশরার মাথা, পা ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় মোটরসাইকেল আরোহী মো. সজিব পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক মোটরসাইকেলসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক সজিবের বাড়ি উপজেলার নারায়ণপুর এলাকায়। সে ওই এলাকার সাবেক ইউপি সদস্য চেয়ারআলী বকাউলের নাতী।
নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক কাজল কুমার দে বলেন, মেয়েটি অনেক ভালো শিক্ষার্থী ছিল এবং অনেক শান্ত এবং মার্জিত ছিল।
এদিকে স্থানীয় একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। শুনেছি ওই মোটরসাইকেলসহ চালককে আটক করেছেন এলাকাবাসী ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন