প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কালিপুর গেস্ট হাউজে অনুষ্ঠিত প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মেঘনা ধনাগোদা পানির ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, পানি সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী ওবায়দুর রহমান ভূঁইয়া।

সবাই শেষ প্রকল্প সঠিকভাবে পরিচালনা, যুগের সঠিক সময় পানি নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন