প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ । ২:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় যুবদলের সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৯ মার্চ) যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেফতারের প্রতিবাদে তারা ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রসুলপুর মুন্সী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে নারায়ণপুর-জোড়পুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুন্সী কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন বকাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, শহীদ মিয়াজী, মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াজী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গ্রেফতার করে, নির্যাতন করে তাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। যেখানে যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মতলব উত্তর-দক্ষিণের বিএনপির কান্ডারী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. জালাল উদ্দিনের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা সবাই জীবন দিতে প্রস্তুত আছেন।

মিছিলে যুবদল নেতা সুমন প্রধান, রবিউল প্রধান, ছানাউল্লাহ, ইউসুফ মুন্সিসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন