প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ । ৪:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামপুরের ছোট সুন্দর এ. আলী উবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে বলেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এ এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাচ্ছেন। তাই দলমত নির্বিশেষে চাঁদপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা ভালোমত পড়াশোনা করে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন ভালো মানুষ হতে হবে।
তোমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়ে উদ্যোক্তা হতে হবে। তোমরা আজকে যেই ক্রীড়া সামগ্রীর ব্যাপারে আবদারটুকু করেছো আমার কাছে, আমি তা রাখার চেষ্টা করবো। তোমাদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে আগামীতেও তোমাদের সকল চাহিদা পূরণ করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, এ ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিও চাঁদপুর-৩ আসনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একসময় এ বিদ্যালয়ের ভবনগুলো অবহেলিত ছিল। আজ তা চার তলা ভবনে রূপান্তরিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যজিৎ আচার্য্যের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ মোক্তার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ নাছির হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক নাজমুস শাহাদাত, ইউপি সদস্য রিপন পাটওয়ারী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুলতানা বেগম, রামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ, বর্তমান কমিটির সভাপতি আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহসীন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে একই অনুষ্ঠানে ছোট সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তনুশ্রী বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধানে ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন