প্রকাশের সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩ । ১:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৩ সন্তানের জনক আলমাছ হোসেন ( কুট্টি মনা ৪০) এর মৃত্যু হয়েছে।
১১ মার্চ শনিবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দের গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। কুট্টি মনা ওই এলাকার মৃত মোশাররফ হোসেন ছোট ছেলে।
পরিবারের লোকজন জানান, শনিবার দুপুরে কুট্টি মনা নিজ ঘরে অটোরিকশা চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়। এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুট্টি মনার মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন