প্রকাশের সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩ । ২:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১০ দফা দাবি আদায়ে জেলা বিএনপির মানববন্ধনে শাহমাহমুদপুর শাখার অংশ গ্রহন

অনলাইন ডেস্ক

সজীব খান : বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল-কৃষি উপকরণ শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধবর্গতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির নের্তৃত্বে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠন অংশ গ্রহন করেছেন।

১১ মার্চ শনিবার বিকেল তিনটায় শহড়ের চিত্রলখো মোড়ে মানববন্ধনে তারা অংশ গ্রহন করেন।

এ সময় সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বাকের খন্দকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, মজিব কারী, জহিরুল বেপারী, শরীফ বৈদ্য, ওয়াশিম হাজী, সদস্য সোহরাব হোসেন কুসুম, মমিন খান, ফয়েজ পাটওয়ারী, আবদুল কাদির কাজী, মাসুদ খান, ইকবাল খান, জাফর মিজি, শাহ আলম সর্দার, ইমান গাজী, ছাত্রদল নেতা হাবিব, কাউছার তপদার, জাহিদ তালুকদার, মেরাজ খানসহ বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন