প্রকাশের সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে রুমিন ফারহানাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন শেষে ঢাকা যাওয়ার পথে উপজেলার নারায়ণপুর বাজারে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারীর পক্ষে দলীয় নেতাকর্মীরা এ স্বাগত মিছিল করেন।

এসময় রুমিন ফারহানা স্থানীয় নেতাকর্মীকে শুভেচ্ছা জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে স্বঃস্ফুত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানার সাথে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ শুকুর পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র আহ্বায়ক এমএ আজিজ ঢালী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিঞা মো. মামুন, বিএনপি নেতা আলমগীর মিয়াজী, মিজানুর রহমান বকাউল, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোরশেদ আলম, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জামান কাজী, যুবদল নেতা সাখাওয়াত সুমন প্রধান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, আলী হায়দার অপু, কাজী মিজানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলীয় নেতাকর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন