প্রকাশের সময়: রবিবার, ১২ মার্চ, ২০২৩ । ৪:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের মাঝে বাছুর বিতরণ

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত ১৭জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ (বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসেনর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন