প্রকাশের সময়: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ । ৪:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৯৭ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লার মাদক ব্যবসায়ী চাঁদপুরে গ্রেফতার

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল হক মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কয়রাপুর গ্রামের আলমগীর ভুঁইয়ার ছেলে শাহীন ভুঁইয়া (২০) কে ৯৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন।
এ ঘটনায় বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ী শাহীন ভুঁইয়ার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
তিনি বলেন, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন