প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ । ৩:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি, উপজেলা উপসহকারী কৃষি অফিসার নূরে আলম ভুট্টো, সদস্য জাহিদুল ইসলাম, শিক্ষক মাহফুজুর রহমান, নবাগত শিক্ষিকা মারজানা আজমিন নিপা।

উক্ত মা সমাবেশে ভর্তিযোগ্য শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝড়েপড়া রোধ. শতভাগ পাশ ও মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে শিক্ষক, শিক্ষিকা ছাড়াও ওই সমাবেশে বিভিন্ন শিক্ষার্থীর মায়েরা তাদের অভিমত প্রকাশ করেছেন। মা সমাবেশে শিক্ষাথীদের শতাধিক মা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন