প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ । ৪:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে উপাদী উত্তর ইউপির ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : আগামীকাল ১৬ মার্চ মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতিতে মুখর হয়ে উঠেছে নির্বাচনী পুরো এলাকা। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডের উপ-নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন; আমির হোসেন সরকার (প্রতীক বৈদ্যুতিক পাখা), বিল্লাল হোসেন (প্রতীক টিউবওয়েল), মজিব প্রধান (প্রতীক ফুটবল), ইকবাল হোসেন মিয়াজি (প্রতীক আপেল), মো. জয়নাল হোসেন (প্রতীক মোড়ক), মো. ফরিদ আহমেদ (প্রতীক ভ্যানগাড়ি), মো. মোস্তফা কামাল (প্রতীক তালা) এবং মো. শাহজাহান বেপারী (প্রতীক ঘুড়ি)। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ ১৪৩৯ জন এবং মহিলা ১৩৯৯ জন।

অনুষ্ঠিত হতে যাওয়া উপ-নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সাধারণ ভোটাররা জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ভোটকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে অবশ্যই ভোটাররা ভোট দিতে যাবেন। নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা সাধারণ ভোটারদের।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূইয়া বলেন, ওই ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করতে পারবো।

উল্লেখ্য, এই ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রধান (৬৭) গত ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এর পর থেকে এই ওয়ার্ডেও সদস্য পদটি খালি হয়ে যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন