প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ । ৪:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবাইকে এগিয়ে আসতে হবে : সভায় বক্তরা

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, বুধবার বিকাল সাড় ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, ভোক্তা অধিকার বাস্তবায়ন করতে হলে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে, প্রচার প্রচারনা করতে হবে, ভোক্তাদের সচেতন করতে হবে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের নাগালের ভেতরে রাখতে কাজ করতে হবে, যারা সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করবে না তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে, মানুষ যাতে নিরাপদে পণ্য পয়, তার জন্য বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে।

আসন্ন রামজান মাসে মানুষ যাতে সহজ ভাবে পন্য পায় তার জন্য হাট বাজারে মাইকিং করতে হবে, রমজানকে সামনে রেখে কোন দ্রব্যের দাম যাতে বাড়তে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

জ্বালানী সাশ্রয়ী করতে হবে, রমজানে ইফতার, নামাজ ও সেহেরীর সময় বিদুাৎ যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, নিরবিচ্ছিন্ন বিদুাৎতের ব্যবস্থা রাখতে হবে।

ব্যবসায়ীরা অবৈধ পণ্য যাতে বিক্রি না করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে, মেয়াদ উত্তীর্ণ পণ্য যাতে বিক্রি করতেন না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক সময় গ্রাম পর্যায়ের হাট বাজারগুলোতে অদিক দামে পণ্য বিক্রি করছে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সচেতন হতে হবে, যার যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করলে বাজারে পণ্য ঘাটতি হবেনা, দাম সহনীয় থাকবে। নিরাপদ খাদ্য ব্যবস্থা করতে হবে, নিরাপদ খাদ্য সম্পর্কে সবাইকে জানতে হবে।

কোন ব্যবসায়ী যাবে পণ্য মজুদ করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, কোন প্রকার গুঞ্জন কান দেওয়া যাবে না , বাজারে পণ্য সংকট হওয়ার কোন আশঙ্কা নেই, তাই সবাইকেই সচেতন হয়ে একত্রে কাজ করতে হবে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার), স্থানীয় সরকারের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, ক্যাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান, ফরিদপুর বাজার ব্যবসায়ী প্রতিনিধি মিজানুর রহমান, বাবুরহাট মেসার্স স্মৃতি ট্রেডাসের (সিটির) স্বত্যাধিকারী আলহাহবক মাইনুল ইসলাম মমিন প্রমুখ।

এ সময় প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, চেম্বার অফ কমার্স, হোটেল ব্যবসায়ী, বিভিন্ন হাট বাজারের পরিচালনা কমিটির প্রতিনিধি, সাংবাদিক সহ সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন