প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ । ৪:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফে কোরআনে খতম ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া কামিল মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে কোরআনে খতম ও ৩৫ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ বুধবার বিকালে ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফ মাঠে দূরদূরান্ত থেকে আগত মুসল্লীদের উপস্থিতিতে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাহফিলের সভাপতি হিসেবে আখেরী মোনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের পীর সাহেব কেবলা, পীরে তরিকত্ব রাহনুমায়ে শরীয়ত হাদীয়ে দ্বীন ও মিল্লাত, আল্লামা আলহাজ্ব হাফেজ মাও.মো. জুনায়েদুল হক নকশেবন্দি মোজাদ্দেদী ।
প্রধান ওয়াজেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বক্তা চট্টগ্রাম পাহাড়তলীর প্রধান মুহাদ্দিস হযরতুল আল্লামা আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক শিকদার । বিশেষ ওয়ায়েজ হিসাবে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্যে রাখেন, ঘনিয়া দরবার শরীফের পীরজাদা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা অধ্যাপক মো. নাজমুল হক আখন্দ নকশেবন্দী মোজাদ্দেদী। আরো ইসলামী বয়ান রাখেন, দরবার শরীফের মেঝ পীরজাদা ও খতিব উদিয়মান তরুন বক্তা হযরত মাও. মোহাম্মদ বজলুল হক।
মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাও. মো. আবু বক্কর এর উপস্থাপনায় সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, ঘনিয়া সাঈদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এম টি এম ফেরদাউস, মানুরী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম, মানুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আলমগীর হোসেন প্রমুখ।
দিনব্যাপী হাফেজদের অংশগ্রহণে ফাতেহা শরীফ খতম ও আখেরী মোনাজাতে ফসল, গাছপালার জন্য বৃষ্টিপাত ও বিশ্বব্যাপী করোনা ভাইরাস দূর করণসহ মুসলিম উম্মার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন