প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ । ৫:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা : শাহমাহমুদপুরের ভাটেরগাঁওয়ে বেপরোয়া মাটি ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁওয়ে বেপরোয়া হয়ে উঠেছে মাটি ব্যবসাযীরা। রাস্তায় মাটি পরিবহন ব্যবহার করে করেছে গ্রামীণ জনপদ নষ্ট এবং ফসলী জমি। তাদের কারনে অবৈধ ভাবে চলছে পুকুর খনন।

ভাটেরগাঁওয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে মাটির ব্যবসা। বিষয়টি দেখার যেন কেউ নেই।
সরজমিনে দেখা যায়, ভাটেরগাঁওয়ে সাহতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে একের পর এক খনন করা হচ্ছে মাছ চাষের নামে জমি। এসব স্থানের মাটি পরিবহন করে নষ্ট করছে রাস্তা ঘাট, রাস্তায় মাটি পড়ে বোঝার কোন উপায় নেই, এটা পাকা রাস্তা না কাঁচা রাস্তা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা রাস্তার ধুলোবালি খেয়ে বিদ্যালয়ে যাতায়েত করতে হচ্ছে।

মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে আহসায় গ্রামীবাসী।

জানা যায়, চলতি বছর ভাটেরগাঁও এলাকার মাটির ব্যবসায়ী মমিন পাটওয়ারী, কাউছার মিজি, হানিফসহ তাদের একটি চক্র ভাটের গাঁও থেকে ফসলি জমি নষ্ট করে, মাছ চাষের জন্য ঝীল বলে দেদারছে চালাচ্ছে মাটি ক্রয়, আর সেগুলো চাঁদপুরের বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করছে।

স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী বাঁধা দিয়ে ও তাদের এ ব্যবসাকে আটকাতে পারেনি। দিনে এবং রাতে তারা বিভিন্ন সময় সুযোগ করে ভ্যাকু দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে নিচ্ছে।

ভাটেরগাঁও ইউপি সদস্য ফিরোজা বেগম সরকারি রাস্তা রক্ষার্থে মাটির ব্যবসায়ীদের বিরুদ্ধে একাই প্রতিরোধের চেষ্টা অব্যাহত রেখেছে। কোন ভাবে যাতে বেপরোয়া ভাবে মাটি ব্যবসা করতে না পরে তার জন্য তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিকে বিষয়টি বলেছে।

এলাকাবাসী জানানা, মাটি পরিবহন করে রাস্তাঘাট নষ্ট করে ফেলেছে। দিনের বেলায় স্কুলের পাশ দিয়ে মাটিবাহী পরিবহন চলাচল করায় লেখা পড়ার বিঘ্ন ঘটছে। তারা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন