প্রকাশের সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ । ১১:০০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি সূচীপাড়া উত্তর জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পর্ন হয়।
উপজেলা আহবায়ক আলী আজগর মিয়াজি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃশাহেদুল হক মজুমদার সোহেল ও সদস্য সচিব এহতেশামুল গণীর যৌথ স্বাক্ষরে ইউনিয়ন যুবদলের সভাপতি মহিউদ্দিন বাহার,সিনিয়র সহ সভাপতি নূর বিজয় বাবু, সাধারণ সম্পাদক ফাহাদ পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ তুহিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আবুল হোসেনকে মনোনীত করে ২ বছরের জন্য ৭১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মহিউদ্দিন বাহার বলেন,বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সৈরাচারী সরকারের পতন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক ফাহাদ পাটওয়ারী বলেন, আমাদের লক্ষ্য দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি তারুণ্যের শক্তি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ আগামীদিনে গনতন্ত্র পূনরুদ্ধার করা, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা সহ দেশের জনগণের স্বার্থে বিএনপির ঘোষিত সকল কর্মসূচী রাজপথে থেকে পালন করা এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরাস্তি হাজিগঞ্জ উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি সর্বদা সক্রিয়ভাবে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন। তিনি কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন