প্রকাশের সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ । ৫:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিজ গ্রামে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে নাগরিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের আহাম্মদপুর এতিমখানা মাঠে ইউনিয়নবাসী এ নাগরিক সংবর্ধনা প্রদান করেন।

ইঞ্জিনিযারিং ইনিস্ট্রিটিউট ঢাকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক মফিজুর রহমান পটোয়ারি ।

বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান সুরাইয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, রাজনীতিবিদ মিজানুর রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইউনুছ, সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা সহ সকল ইউপি সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো : সুমন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্যাহ।

এ নাগরিক সংবর্ধনায় সহস্রাধিক মানুষ অংশ নিয়েছে।

এছাড়াও আজ সকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও সমাজ সেবক আনোয়ার হোসেন গাজীর জানাযা নামাজে অংশগ্রহণ করেন এবং সন্ধায় হাজীগঞ্জ পূর্ব বাজারে নাদিয়া ফার্নিচারের শো-রুম উদ্বোধন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন