প্রকাশের সময়: সোমবার, ২০ মার্চ, ২০২৩ । ৪:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের রোল মডেল : ড. মহীউদ্দীন খান

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আমলে নারীর ক্ষমতায়ন,দক্ষতা বৃদ্ধি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনসহ সর্বস্তরে নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। নারীদের সচেতনতা বৃদ্ধি করে পুরুষের সমকক্ষ হয়ে নিজেদেরকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে ।

তিনি ২০ মার্চ সোমবার জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা কার্যালয়ের উদ্যোগে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজাটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্তা কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার মোশারফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুবিয়ারা খাতুন প্রমূখ।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার,ইউপি চেয়ারম্যান মো.কবির হোসেন,আলমগীর হোসেন,সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী,কেন্দ্রীয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রধান,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা তথ্যসেবা সহকারী আফরোজা আক্তার,নাদিয়া সুলতানা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,ইঞ্জি.ইব্রাহিম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ উপজেলা বিভিন্ন দপ্তরের বিভাগী কর্মকর্ত ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন