প্রকাশের সময়: সোমবার, ২০ মার্চ, ২০২৩ । ৫:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিষ্টি খাওয়া নিয়ে সার্জেন্টকে মারধর; সাবেক কাউন্সিলর আটক, মুক্তির দাবীতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-আমিন সরকারকে পুলিশ আটক করেছে। তার মুক্তির দাবীতে সোমবার (২০ মার্চ) রাতে থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। জানা যায়, সার্জেন্ট (অব.) আমান উল্লাহ সরকার ও আল-আমিন সরকার দু’জনই ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া শাহ সোলেমান শাহের লেংটার খলায় ওরশ ও মেলায় ১৬ মার্চ রাতে তালতলী এলাকার কিছু লোকজনকে চা-পান ও মিষ্টি খাওয়া নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

এতে বড় মরাদোন গ্রামের সার্জেন্ট (অব.) আমান উল্লাহ সরকারকে মারধর করা হয়। এতে তিনি মারাত্মক জখম হয়।

স্থানীয়দের সহায়তায় তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন। এ ঘটনা তিনি বাদী হয়ে মোঃ আল আমিন সরকারকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মতলব উত্তর থানায় একটি মামলা করা হয়।

এলাকাবাসীর বিক্ষোভ।

ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী তদন্ত পূর্বক আসামী মোঃ আল আমিন সরকারকে সোমবার বিকেলে তালতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনা তালতলী এলাকায় ছড়িয়ে পড়লে তার মুক্তির দাবীতে মতলব উত্তর থানার সামনে বিক্ষোভ করে এলাকার শত শত নারী-পুরুষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন