প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ৪:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা উপলক্ষে দোয়া

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ২০২৩ সালের দাখিল পরীক্ষা উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদ্রাসার মিলনয়াতনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিনের সভাপ্রধানে ও আরবি প্রভাষক মাওলানা শরীফ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা আ.ন.ম ইউসুফ, আরবি প্রভাষক নুর আহমদ আজাদ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন প্রমুখ।

পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শায়খুল হাদিস মাওলানা নুরুজ্জামান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন