প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ৫:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক লিমনকে সংবর্ধনা দিয়েছে ‘হাসান রাবেয়া ফাউন্ডেশন’

অনলাইন ডেস্ক

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ : দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলা খবর বিডির তাহিরপুর প্রতিনিধি লিমন মিয়াকে সংবর্ধনা দিয়েছে হাসান রাবেয়া ফাউন্ডেশন। মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮টায় শ্রীপুর বাজারে এ সংবর্ধনা দেয়া হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান ইউপি সদস্য আবুল কালাম, শ্রীপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, ব্যবসায়ী জিয়াউর রহমান আখঞ্জী, ব্যবসায়ী দিলশাদ খাঁ, সাংবাদিক লিমনের বড়ভাই ব্যবসায়ী শামছুল হুদা, ব্যবসায়ী সাহাজ উদ্দিন সাজন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক লিমনের বাল্যবন্ধু ও শিক্ষা জীবনের সহপাঠি বুরহান উদ্দিন, তামিম হোসেন, মেহেদী হাসান রিয়াদ, ফরহাদ হোসেন, আবেদীন আখঞ্জী, ইসতাক আখঞ্জী, পরশ আখঞ্জী, জিহাদ ইসলাম, টাঙ্গুয়ার হাওর শিল্পী গোষ্ঠির সদস্য শামীম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২ মার্চ বাংলা খবর বিডির সম্পাদক শামছুর রহমান শিশির স্বাক্ষরিত প্রয়োজনীয় পরিচয়পত্র তুলে দেন জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ রমজান।

প্রসঙ্গত, সৃজনশীল ও মানবিক সাংবাদিকতার লক্ষ্য নিয়ে তাহিরপুর উপজেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মহান পেশা সাংবাদিকতায় আসেন তরুণ এই সাংবাদিক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন