প্রকাশের সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ । ৭:১৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক
শাহরাস্তি : চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর(৫০) অকাল মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সকল সংবাদকর্মী  গভীর শোক ও সমবেদনা  জানিয়েছেন।
সম্প্রতি তিনি ষ্টোক জনিত কারনে দীর্ঘদিন  অসুস্থতায়  ভোগে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  তার এ অকাল মৃত্যুতে তিনি বাবা মা, স্ত্রী, ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
যতদূর জানা যায় তার বর্নাঢ্য কর্মময় জীবনে ব্যবসার পাশাপাশি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর প্রতিদিন, প্রতিদিনের সংবাদ, নিউজ টুডে ও নিউ সান পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
হঠাৎ করে এই গণমাধ্যম কর্মীর অকাল মৃত্যুতে শাহরাস্তিতে প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মো মাসুদ রানা সকল সাংবাদিকের পক্ষে এই কলম সৈনিক এর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে জন্য গভীর দুঃখ সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি নেতৃবৃন্দ তার পরিবার যেন এই দুঃখ বেদনা সইতে পারে সে জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন