প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ । ১২:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সিএনজি ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকসা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৫০) নামে ১ ব্যাক্তি নিহত হয়েছে।

২২ মার্চ বুধবার উপজেলার চরকুমিরা চৌ-রাস্তা নামক স্থানে রাত ১১ টায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন পৌর এলাকার সাফুয়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। তিনি অটোরিকশা যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরের দিক থেকে আসা সিএনজি টি অপরদিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রী বিল্লাল হোসেন অটোরিকশা থেকে সড়কে চিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্র্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন