প্রকাশের সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ । ৭:১৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে শিয়ালের কামড়ে শিশুসহ ১৭ জন আহত

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে শিয়ালের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা গ্রামে এ ঘটা ঘটে। পরে ওই এলাকার লোকজন শিয়ালটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি শিয়াল উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা গ্রামের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়ার স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রী, আধারা উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড শাহজাহান, একই গ্রামের বাচ্চু মিয়া, মোবারক হোসেন ও তার ছেলের বউ, মামুন হোসেন, শফিকুল ইসলামের স্ত্রী, দুলাল প্রধানের স্ত্রী, মৃত কফিল উদ্দিন হাজীর ছেলে শাহজাহান, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কানাচোঁয়া গ্রামের শরিফ প্রধানের স্ত্রী খাদিজা ও হাসানুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুনসহ বেশ কয়েকজন শিয়ালের কামড়ে আহত হয়।

পরে গুরুতর আহত অবস্থায় মামুন হোসেন ঢাকা ও আব্দুল মতিন মিয়ার স্ত্রী গৌরীপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে এলাকার লোকজন শিয়ালটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন