প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ । ১০:৫৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রমজানের পবিত্রতা রক্ষায় মতলব উত্তর থানার ওসির নির্দেশনা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ী সহ জনসাধারণকে সচেতনামূলক নির্দেশনা দিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। বাজার ও আশপাশ এলাকায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় ওসি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। যেখানে সেখানে সিগারেট খাওয়া যাবে না, ফুটপাতে ইফতারি খোলা রাখা যাবে না, খাবার ঢেকে রাখতে হবে, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, হোটেলগুলো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

এছাড়া ওসি মো. মহিউদ্দিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, অধিক মুনাফার আশায় পণ্য মজুদ করে কৃত্তিম সংকট তৈরী করবেন না।

এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখারও নির্দেশনা প্রদান করেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন