প্রকাশের সময়: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ । ৬:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সোনালী সুদিন পাঠাগারের মহান স্বাধীনতা দিবস পালন

অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সুদিন পাঠাগারের উদ্যোগে চিত্রাংকন কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৬ মার্চ সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কবি নজরুল একাডেমীতে শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন সংগঠনটি। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণ কারী সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের বই, শিক্ষা সামগ্রী ও সনদপত্র বিতরণ করা হবে রমযানের পরে।

উল্লেখ্য সোনালী সুদিন সংগঠনের পক্ষ থেকে পালন করা জাতীয় দিবস গুলোর মধ্যে স্বাধীনতা দিবস একটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী সুদিন পাঠাগারের সভাপতি এমএ হানিফ, সদস্য ইসরাত জাহান রেশমি, লামিয়া, হালিমা আক্তার, আবু সোহান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন