প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ । ১:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

অনলাইন ডেস্ক

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

গত রবিবার সকালে র‌্যালীর শেষে মাদ্রাসার মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা আ.ন.ম ইউসুফ, আরবি প্রভাষক নুর আহমদ আজাদ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মাদ্রাসার হেড মহাদ্দিস মাও.নুরুজ্জামান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন