প্রকাশের সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ । ১:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ভূমি অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ভাচুর্য়াল মাধ্যমে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনটি ভূমি অফিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৯ মার্চ বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম, গুপ্টি পশ্চিম ও রুপসা দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থেকে ভার্চুয়াল অংশ নিয়ে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, শিক্ষানুরাগী ও ভূমি দাতা আরিফ ছিদ্দিক মাসুদ ভূঁইয়া, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আবু হাছনাত নয়ন পাটওয়ারী, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ভূমি কর্মকর্তা আব্দুস ছাত্তার, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আমির হোসেন খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম শুকু পাটওয়ারী, ইউপি সদস্য সৈকত মোল্লা প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন