প্রকাশের সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ । ৩:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে নারী নির্যাতন বিরোধী কর্মসূচি  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলা পরিষদের আয়োজনে  ও কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সার্বিক সহযোগীতায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী কর্মসূচি ২০২১ (অরেঞ্জ ক্যাম্পেইন)  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৫ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা সামনে হতে সদর আলগী বাজার র‌্যালি শেষে উপজেলার মাঠে এসে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,ডিস্ট্রিক পেশোলিটি নূরুদ্দিন মামুন,হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার, হাবিবুর রহমান গাজি, বাজাপ্তি রমনি মহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিনসহ উপজেলার কর্মকর্তা কর্মচারী।
হাইমচরে নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী কর্মসূচি ২০২১ (অরেঞ্জ ক্যাম্পেইন)  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন