প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ । ১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় ট্রলার থেকে ১৫০ মণ জাটকা জব্দ

অনলাইন ডেস্ক

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (১ এপ্রিল) ভোরে উপজেলার লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে একাটি অভিযান চালানো হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত ট্রলার তল্লাশি করে ১৫০ মণ জাটকা জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘ট্রলারে থাকা ১৫০ মণ জাটকার মালিককে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় ১৭টি এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।’

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, বেচা-কেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কেউ মৎস্য আইন অমান্য করলে দুই বছরের সর্বোচ্চ কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন